রাজশাহী, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১০:৪৪ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন


প্রথম পাতা ডেস্ক,

ভারতে আলোচিত হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে বুধবার (২৫ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ডরিনকে আটক করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ডরিনের বিরুদ্ধে **দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ** রয়েছে। তবে অভিযোগের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন

পুলিশ সূত্রে জানা গেছে, ডরিন রাজধানীর লালমাটিয়া সি ব্লকের একটি বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুমতারিন ফেরদৌস ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। ২০২৪ সালের মে মাসে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ভারতীয় তদন্ত সংস্থার অনুসন্ধানে কলকাতার একটি বাসায় তাকে পরিকল্পিতভাবে হত্যার তথ্য উঠে আসে, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাবার হত্যাকাণ্ডের পর ডরিন বিচার দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা দায়েরের পাশাপাশি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

এদিকে, সেই ডরিনকেই এবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ