রাজশাহী, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ০৭:১৮ সন্ধ্যা
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানিতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক


প্রথম পাতা ডেস্ক,

প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পারস্পরিক অংশীদারত্ব জোরদারের বিষয়েও আলোচনা করেছেন দুই দেশের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের আগে এ বৈঠক হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা। বিশেষ গুরুত্ব পায় নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্ববৈঠকে এরদোয়ানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দনও জানান।

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানিতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী এ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদারের বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে তুরস্কের সংহতির জন্য কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় দেশটিকে ধন্যবাদ জানান।

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ