রাজশাহী, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১০:২৮ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে মাস্ক পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল


প্রথম পাতা ডেস্ক,

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে উপজেলার বিনোদপুর বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে মাস্ক পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম রবুর নেতৃত্বে মিছিলে ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী অংশ নেন। মিছিলটি বিনোদপুর বাজারসংলগ্ন ভুলকির মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বিনোদপুর বাজারসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে পাইপ ও লাঠি দেখা যায়। এ ছাড়া তাঁদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ