রাজশাহী, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১:২৪ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়


প্রথম পাতা ডেস্ক,

জ্বালানি আমদানি ঘিরে দেশের ব্যবসায়িক অঙ্গনে পুরনো প্রভাবশালী একটি বলয়ের তৎপরতা আবারও আলোচনায় এসেছে। ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানি, আন্তর্জাতিক সরবরাহকারী নির্বাচন, জিটুজি পদ্ধতিতে ক্রয়, দরপত্র, স্থানীয় ও বিদেশি এজেন্ট নিয়োগ এবং প্রিমিয়াম নির্ধারণ নিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বৈঠককে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে সম্ভাব্য ব্যবসায়িক সুবিধা ও কমিশন বণ্টন নিয়েও আলোচনা হয়েছে।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে জ্বালানি সরবরাহের জন্য তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ছয়টির বাংলাদেশে স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেডের সঙ্গে। একই সঙ্গে বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা অন্তত ১০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন সময়ে এজাজের প্রতিষ্ঠান দুটিতে কাজ করেছেন।

জ্বালানি খাতে এ ধরনের যোগাযোগ ও নিয়োগের কারণে দরপত্র, সরবরাহকারী নির্বাচন, মূল্য নির্ধারণ এবং আমদানির সিদ্ধান্তে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২৩ থেকে ২৬ নভেম্বর সিঙ্গাপুরে ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানির ‘প্রিমিয়াম নেগোশিয়েশন মিটিং’ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে জ্বালানি আমদানির বিভিন্ন পরিচালনাগত বিষয় নিয়েও সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকের কার্যপত্রে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের অংশগ্রহণের তথ্য রয়েছে।

আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে জিটুজি পদ্ধতিতে জ্বালানি আমদানির সম্ভাবনা, কোন কোন প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেবে, স্থানীয় ও বিদেশি এজেন্ট হিসেবে কারা কাজ করবে, জ্বালানির মূল্য ও প্রিমিয়াম কত হবে এবং সরবরাহের শর্ত কী থাকবে।

সরকার পরিবর্তনের পরও কার্যাদেশের এই চিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি বলে সংশ্লিষ্ট নথিতে প্রতীয়মান হয়।

বিপিসির সর্বশেষ জুন-আগস্ট মেয়াদের দরপত্রে চারটি প্যাকেজের মাধ্যমে ৯ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টন জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়।

পিজি-১ প

সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, বৈঠকে জিটুজি ও উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণের সুযোগ, ব্যবসায়িক সুবিধা এবং কমিশন বা প্রিমিয়াম বণ্টন নিয়েও আলোচনা হচ্ছে। বৈঠকে সরকারি কর্মকর্তা এবং সম্ভাব্য ব্যবসায়িক সুবিধাভোগীদের উপস্থিতি থাকায় স্বার্থের সংঘাতের বিষয়টিও সামনে এসেছে।

সিঙ্গাপুরের বৈঠককে কেন্দ্র করে এজাজুর রহমানের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের দাবি, বৈঠকে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি পৃথকভাবে যোগাযোগ করছেন। এমনকি কয়েকজনের হোটেল কক্ষে গিয়ে উপহার দেওয়ার অভিযোগও রয়েছে।

জ্বালানি আমদানিতে এজাজের ব্যবসায়িক নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠকে নতুন করে আলোচনায়

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও সরকারি নথির ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সফরের ব্যয় বিপিসিকে বহন করার কথা। একই সঙ্গে সফর শেষে দেশে ফেরার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সফর-পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ফলে বৈঠকে কী আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এসব সিদ্ধান্ত ভবিষ্যৎ জ্বালানি আমদানিতে কী ধরনের প্রভাব ফেলবে—তা প্রকাশ ও যাচাইয়ের দাবি উঠেছে।

জ্বালানি খাতের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে জ্বালানি আমদানিতে এজাজুর রহমানের প্রভাব বাড়ে। এ সময় একাধিক আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব তাঁর মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয় বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় একটি শক্তিশালী ব্যবসায়িক অবস্থান তৈরি করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক ক্ষমতার কাঠামো পরিবর্তিত হলেও জ্বালানি আমদানির এই ব্যবসায়িক নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েনি।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, আন্তর্জাতিক সরবরাহকারীদের স্থানীয় প্রতিনিধিত্ব ধরে রাখা, বিপিসির অভ্যন্তরে পুরনো যোগাযোগ ব্যবহার করা এবং সরবরাহ সংকটকে ব্যবসায়িক সুবিধায় রূপান্তরের মাধ্যমে ওই বলয় এখনও প্রভাব ধরে রেখেছে।

বিপিসির তথ্য অনুযায়ী, পরিশোধিত জ্বালানি সরবরাহের জন্য তালিকাভুক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংখ্যা ১১। এর মধ্যে অন্তত ছয়টির স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজের সঙ্গে।

তথ্য অনুযায়ী, সেভেন মার্কের সঙ্গে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-এর সংশ্লিষ্টতা রয়েছে। অন্যদিকে ট্রান্সবাংলা কমোডিটিজের সঙ্গে পেটকো ট্রেডিং লাবুয়ান কম্পানি লিমিটেড, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং, ভিটল এশিয়া এবং সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েলের ব্যবসায়িক যোগাযোগ রয়েছে।

ফলে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পৃথক হলেও বাংলাদেশে তাদের প্রতিনিধিত্বের একটি বড় অংশ একই ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এতে জ্বালানি আমদানির বাজারে প্রকৃত প্রতিযোগিতা এবং নতুন সরবরাহকারীদের প্রবেশের সুযোগ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

বিপিসির দরপত্র ও কার্যাদেশের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে জিটুজি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়।

এর মধ্যে প্রায় ৪৩ লাখ টন জ্বালানির কার্যাদেশ পেয়েছে এমন প্রতিষ্ঠান, যাদের স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ এজাজুর রহমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। মোট কার্যাদেশের হিসাবে এর পরিমাণ প্রায় ৭৮ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ