রাজশাহী, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১:২৪ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে : রিজভী


প্রথম পাতা ডেস্ক,

বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অসত্য ছবি ও তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে : রিজভী

রিজভী বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে দেশ ছেড়ে পালানোর পরও রক্তের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এসব অপতৎপরতা মোকাবিলায় সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নয়াপল্টন অবরুদ্ধ করে রাখা হতো। এমনকি সেখানে আসা শিক্ষকদেরও গ্রেপ্তার করা হতো।

এ সময় ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ভিন্নমত দমনের চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ