রাজশাহী, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১০:২৭ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

লন্ডনে নাহিদের ওপর হামলা, জামায়াত-এনসিপিকে প্রশ্ন রাশেদ খাঁনের


প্রথম পাতা ডেস্ক,

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে এ ঘটনায় জামায়াত ও এনসিপির নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দায়ী করেছিল, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় এবার তারা কাকে দায়ী করবে?

লন্ডনে নাহিদের ওপর হামলা, জামায়াত-এনসিপিকে প্রশ্ন রাশেদ খাঁনের

পোস্টে তিনি লেখেন, লন্ডনে নাহিদ ইসলামের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার নিন্দা জানাচ্ছেন তিনি। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের উগ্রতা ও দুর্বৃত্তপনার বিষয়টি তুলে ধরবে।

রাশেদ খাঁন আরও প্রশ্ন তোলেন, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি কেন। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে তাঁকে হামলার শিকার হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনাতেও কি বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ তোলা হবে?

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, রাজনৈতিক বিরোধের কারণে একে অপরকে দোষারোপ না করে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে হামলা ও নাশকতার ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আওয়ামী লীগকে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তাঁর ভাষ্য, দলটির বিরুদ্ধে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ