রাজশাহী, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১:১৩ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২


প্রথম পাতা ডেস্ক,

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।

বুধবার (১১ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় এ হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দলের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের সঙ্গে পুলিশের তীব্র বন্দুকযুদ্ধও হয়।

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।

বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা নথিভুক্ত হয়। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে হামলার সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ