রাজশাহী, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ০৭:৩৮ সন্ধ্যা
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার: রয়টার্স


প্রথম পাতা ডেস্ক,

দূতাবাসে আইনজীবীদের চিঠি; নাগরিকত্বের ভিত্তিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পুনঃইস্যুর অনুরোধ

পদ্মাটাইমস ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ-সংক্রান্ত একটি আবেদনপত্র জমা দেন। রয়টার্স জানিয়েছে, তারা আবেদনপত্রটি পর্যালোচনা করেছে।

আইনজীবীদের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পূর্বের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় বাংলাদেশের নাগরিক হিসেবে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার: রয়টার্স

চিঠিতে আরও বলা হয়েছে, আবেদন দুটি দ্রুত নিষ্পত্তি করা উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার-সংক্রান্ত বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের দায়বদ্ধতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে বলেও তার সহযোগীরা জানিয়েছেন। সব কার্যক্রম শেষ হলে দেশে ফেরার সম্ভাব্য সময়সূচি জানানো হবে বলে তারা উল্লেখ করেন।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, আওয়ামী লীগ দীর্ঘদিন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ছিল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলের অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে বিদেশে অবস্থান করছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার প্রতি এখনো দেশের একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনা ও উত্তেজনার জন্ম দিতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।

অন্যদিকে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে তার নতুন পাসপোর্টের আবেদন রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ