রাজশাহী, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ০৭:০৮ সন্ধ্যা
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন


প্রথম পাতা ডেস্ক,

‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী এবং তথ্য আপা আঁখি খাতুন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী বিনিয়োগে রূপান্তরের মাধ্যমে সমবায় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধারাকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে সমবায় খাতে বিশেষ অবদান রাখা সফল সমবায়ী ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ