রাজশাহী, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ০৭:০৮ সন্ধ্যা
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

সাপাহার উপজেলা বিএনপি নেতা আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার


প্রথম পাতা ডেস্ক,

নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আনছারীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করেছে জেলা বিএনপি।

গত ৬ নভেম্বর নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সাপাহার উপজেলা বিএনপি নেতা আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

পত্রে উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল্লাহ আনছারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রেখে তাঁর ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদী জেলা বিএনপি।

সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করায় নওগাঁ জেলা বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল্লাহ আনছারীর সমর্থকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ