রাজশাহী, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ০৭:০৮ সন্ধ্যা
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‌্যালি


প্রথম পাতা ডেস্ক,

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা বিএনপি, গোদাগাড়ী ও কাকনহাট পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ডাইংপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব এবং নেসকোর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‌্যালি

বক্তব্যে প্রধান অতিথি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়া অনুষ্ঠানে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট আজিমুসান উজ্জ্বলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ