রাজশাহী, রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | ০৯:১২ সকাল
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

প্রতিবেশীকে বন্ধু হিসেবে দেখতে চায় বাংলাদেশ: জামায়াত আমির


প্রথম পাতা ডেস্ক,

প্রতিবেশী দেশকে বন্ধু হিসেবে দেখতে চায় বাংলাদেশ, তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়েই জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না।

প্রতিবেশীকে বন্ধু হিসেবে দেখতে চায় বাংলাদেশ: জামায়াত আমির

বিএনপির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি কথা দিয়েছিল তারা অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। কিন্তু দলটি আবারও অতীতের মতো দলীয়করণের পথে হাঁটছে। একটি জাতি যদি দলীয়করণ করা শিক্ষাব্যবস্থা পায়, তাহলে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত।

তিনি আরও বলেন, একসময়ের মজলুম একটি দল গণঅভ্যুত্থানের পর যেভাবে নিজেদের চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের ওপর আর আস্থা রাখতে পারছে না।

গণঅভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

সার্বভৌমত্ব রক্ষায় দেশের সশস্ত্র বাহিনী ও জনগণকে এক কাতারে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’

এ সময় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতকে পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ