রাজশাহী, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০১:৪৬ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


প্রথম পাতা ডেস্ক,

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চাইলে এক ঘণ্টার মধ্যেই সেখানে অভিযান চালাতে পারে মার্কিন বাহিনী।

সোমবার ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর পর এবার পিকঅ্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করতে হতে পারে। তাঁর ভাষায়, এটি বড় কোনো বিষয় নয়; চাইলে এক ঘণ্টার মধ্যেই অভিযান চালানো সম্ভব।

আগের হামলার পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বলেন, আলোচনার ক্ষেত্রে ইরান সুবিধাজনক অবস্থানে নেই।

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুদ্ধ বলতে চান না ট্রাম্প। তাঁর ভাষায়, এটি ‘খুবই সীমিত সংঘাত’। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।

এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে সীমিত আকারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন বিমানের ওপর ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ হামলা চালানো হয়। বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতেও সাম্প্রতিক কিছু অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালির কাছে পৃথক অভিযানে একটি উন্নত মার্কিন ড্রোন ভূপাতিত এবং আরও দুটি ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ