রাজশাহী, রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | ০৯:১৩ সকাল
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় হাতের নাগালে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় হাতের নাগালে: ট্রাম্প


প্রথম পাতা ডেস্ক,

ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় এখন যুক্তরাষ্ট্রের হাতের নাগালে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত সংঘাত এড়াতে এবং প্রাণহানি কমাতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কখন ও কীভাবে বিজয় আসবে, তা অনেকটা তাঁর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। একটি চুক্তিতে পৌঁছে বহু মানুষের প্রাণ বাঁচাতে যুক্তরাষ্ট্র ইরানকে সব ধরনের সুযোগ দিচ্ছে। তবে তেহরান সেই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় হাতের নাগালে: ট্রাম্প

ট্রাম্প আরও বলেন, সংঘাতের চূড়ান্ত পরিণতি নির্ভর করবে তাঁর সিদ্ধান্তের ওপর। ইরানের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি দেশটির নেতৃত্বের সমালোচনাও করেন।

এ সময় যুদ্ধে মার্কিন সেনাসদস্যদের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

মার্কিন সেনাসদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার মাধ্যমে তাঁরা শুধু বর্তমান আমেরিকানদের নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষা দিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ