রাজশাহী, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ০৮:২৩ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান


প্রথম পাতা ডেস্ক,

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্পের ভেতরে প্রবেশ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে গাড়িবহরটি। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়।

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

নিরাপদে চালানটি প্রকল্প এলাকায় পৌঁছাতে ঢাকা থেকে রূপপুর পর্যন্ত বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সংশ্লিষ্ট জেলাগুলোতেও নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। পরে কঠোর নিরাপত্তায় সড়কপথে সেগুলো রূপপুরে নেওয়া হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। সবকিছু স্বাভাবিকভাবে এগোলে শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ