রাজশাহী, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ০৭:০০ সন্ধ্যা
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


প্রথম পাতা ডেস্ক,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রয়োজনে দেশটির অবশিষ্ট অংশও ধ্বংস করতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে চলমান সংঘাত আরও বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, চলমান লড়াই আরও এগিয়ে নিয়ে গিয়ে একবারেই এর সমাপ্তি টানা হবে কি না, তা নিয়ে ভাবছেন তিনি। তাঁর লক্ষ্য, ভবিষ্যতে যেন এই সংঘাত বা বিপদের পুনরাবৃত্তি না ঘটে।

ট্রাম্প আরও বলেন, সম্ভব হলে ইরানের বাকি অংশ ধ্বংস না করেই পরিস্থিতির অবসান ঘটাতে চান তিনি। তবে প্রয়োজন হলে সে পথেও হাঁটতে হতে পারে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা খুব শিগগিরই জানা যাবে।

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্টের দাবি, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তা কাটিয়ে আগের অবস্থায় ফিরতে দেশটির অন্তত ২৫ বছর সময় লাগবে।

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক অবস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সংঘাত আরও বিস্তৃত হবে, নাকি কূটনৈতিক সমাধানের পথ তৈরি হবে, তা এখনো স্পষ্ট নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ