রাজশাহী, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ০১:৫২ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. জাহাঙ্গীর


প্রথম পাতা ডেস্ক,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নতুন আমির হিসেবে দায়িত্ব নিয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত হয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি।

শুক্রবার সকালে নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান।

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. জাহাঙ্গীর

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।

এ সময় জামায়াতের রাজশাহী অঞ্চলের অন্যান্য দায়িত্বশীল নেতা এবং রাজশাহী জেলা ও মহানগর শাখার শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও দলটি তাঁকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ