রাজশাহী, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১২:৩১ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক আহমেদ


প্রথম পাতা ডেস্ক,

পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করেছে সরকার। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, সাবেক র‌্যাব) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক আহমেদ

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

অন্যদিকে, শিল্প পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার। শিল্প পুলিশের বর্তমান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে।

প্রজ্ঞাপনে রাজশাহী রেঞ্জেও পরিবর্তনের কথা জানানো হয়েছে। রাজশাহী রেঞ্জের বর্তমান ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ