রাজশাহী, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০৩:২৭ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত


প্রথম পাতা ডেস্ক,

বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক রাখার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন জয়সওয়াল।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। সেখানে নানা ঘটনা ঘটছে এবং আমরা সেসব ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের অভিমুখে কাজ করতে চাই।’

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। বিশেষ করে রাজধানীর মিরপুর এলাকায় সকালে কয়েকটি কারখানা আংশিক চালু হলে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দুই দেশের অভিন্ন নদী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদীসংক্রান্ত যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলো নিয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম।

এদিকে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশের নেতৃত্বের জন্য ভারতের পক্ষ থেকে স্থায়ী আমন্ত্রণ রয়েছে।

জয়সওয়াল বলেন, ‘আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে তা জানানো হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ