রাজশাহী, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১২:২৮ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
কেশম দ্বীপে মার্কিন হামলা, ইরানের সঙ্গে সংঘাতের শঙ্কা

কেশম দ্বীপে মার্কিন হামলা, ইরানের সঙ্গে সংঘাতের শঙ্কা


প্রথম পাতা ডেস্ক,

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে ইরানের কেশম দ্বীপে সীমিত আকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে হামলাটিকে বড় কোনো সামরিক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের সীমিত হামলা এর আগেও গোপনে পরিচালিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিনে এই সামরিক পদক্ষেপ ইরান পরিস্থিতির অমীমাংসিত অবস্থাকে আবারও সামনে এনেছে।

কেশম দ্বীপে মার্কিন হামলা, ইরানের সঙ্গে সংঘাতের শঙ্কা

হামলার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে।

সোমবার (২ নভেম্বর) একই ধরনের বক্তব্য দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাংবাদিকদের তিনি জানান, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে।

কূটনৈতিক আলোচনায় অগ্রগতির ইঙ্গিতের পরও কেশম দ্বীপে হামলার ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ