রাজশাহী, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১২:২৬ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ


প্রথম পাতা ডেস্ক,

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য মরহুম সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

২০০৫ সালের ৩ নভেম্বর অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে একজন দক্ষ সংগঠক, সৎ রাজনীতিক ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।

বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির রাজশাহী মহানগর কমিটিকে সংগঠিত ও শক্তিশালী করতে সালেহ্ উদ্দিন বেবীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তাঁর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ ফজর রাজশাহী নগরীর মহিষবাথান গোরস্থানে তাঁর কবর জিয়ারত করবেন পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এছাড়া বাদ মাগরিব নগরীর শিমলা পার্ক সংলগ্ন নূর জামে মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সালেহ্ উদ্দিন বেবীর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। তাঁরা বলেন, রাজনীতি, সমাজ ও মানবসেবায় তাঁর অবদান রাজশাহীবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ