রাজশাহী, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১২:২৭ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯


প্রথম পাতা ডেস্ক,

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগোর অদূরে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ নয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেস্টহ্যাভেন এলাকার একটি আবাসিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ট্রাম্পের মার-এ-লাগো প্রাসাদের দূরত্ব প্রায় ১৪ দশমিক ৪৮ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত উড়োজাহাজটি টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। উড়োজাহাজটিতে চালকসহ মোট নয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সবাই প্রাণ হারান।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে উড্ডয়ন করে। বিধ্বস্ত হওয়ার আগে এটি প্রায় ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যচিত্রে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে আসার পর বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবাকর্মীরা। নিরাপত্তার স্বার্থে ক্রেস্টহ্যাভেন বুলেভার্ড ও দশম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পাম বিচ কাউন্টির অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের সঙ্গে যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করা হবে। তদন্তে নেতৃত্ব দেবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

তবে উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ