রাজশাহী, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১২:৩৪ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

চারঘাটে জাতীয় যুব দিবসে ঋণের চেক ও সম্মাননা বিতরণ


প্রথম পাতা ডেস্ক,

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীর চারঘাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা ও আত্মকর্মসংস্থানের জন্য যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন।

চারঘাটে জাতীয় যুব দিবসে ঋণের চেক ও সম্মাননা বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। তরুণদের শুধু চাকরির ওপর নির্ভর না করে কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। এ জন্য তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি মুমিনুল ইসলাম মমিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সফল ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। একই সঙ্গে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ