রাজশাহী, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০৩:২৬ রাত
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার


প্রথম পাতা ডেস্ক,

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

তিনি জানান, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি খন্দকার আব্দুল হাফিজ। তাঁকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ, মামলার অন্যান্য আসামি কিংবা কথিত কর্মকাণ্ডের ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি পুলিশ।

এ ছাড়া তাঁকে আদালতে হাজির করা হবে কি না বা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হবে কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

অভিযোগের বিষয়ে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ