রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:৫৭ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

সাবেক আইজিপি এম. এনামুল হক মারা গেছেন


প্রথম পাতা ডেস্ক,

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির গণমাধ্যম সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শোকবার্তায় জানানো হয়, মরহুম এম. এনামুল হক সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপির গণমাধ্যম সেল।

সাবেক আইজিপি এম. এনামুল হক মারা গেছেন

ড. এম. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

দীর্ঘ পেশাজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে উন্নীত হন।

পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কর্মজীবনে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ড. এম. এনামুল হকের মৃত্যুতে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ