রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:৫৬ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নজর রাখছে ভারত


প্রথম পাতা ডেস্ক,

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মধ্যেই বিষয়টি নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশের সব ঘটনার ওপর তারা নিবিড়ভাবে নজর রাখছে, বিশেষ করে যেসব বিষয় ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট।

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছি-বিশেষত, তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। দেশের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।’

মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নজর রাখছে ভারত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এটিকে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা এবং মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেন। সদস্য দেশগুলো বাংলাদেশের যোগদানের বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও প্রশ্ন

একই ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার সাম্প্রতিক কয়েকটি ঘটনা নিয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

এসব ঘটনার পর বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না এবং বিষয়টি ভারতের জন্য উদ্বেগের কি না-এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করা দেশটির সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব বাংলাদেশ সরকারের যথাযথভাবে পালন করা উচিত।

ভারতের মুখপাত্রের বক্তব্যে মক্কা চুক্তি ও বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি-দুই ক্ষেত্রেই নয়াদিল্লির নজরদারি ও উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ