রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:৪৮ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

বাগমারায় মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা ও বৃক্ষ প্রদান


প্রথম পাতা ডেস্ক,

রাজশাহীর বাগমারা উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় আইন ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা, সংবর্ধনা এবং বৃক্ষ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তর জামালপুর যুব সমাজ ও স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাজেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ ও স্থানীয় জনগণকে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

এ সময় মাদক নিয়ন্ত্রণে প্রচলিত আইন, মাদকের ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের করণীয় নিয়ে আলোচনা করা হয়। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বাড়াতে প্রত্যেককে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাঁরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ