রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:৫৩ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

বাগমারায় সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে প্রার্থিতা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রথম পাতা ডেস্ক,

রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ইকবাল হোসেন প্রাং।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সিকদারী বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ইকবাল হোসেন প্রাং বলেন, সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয়ে জমা দিয়েছেন। তাঁর পক্ষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবীবা ডিও লেটার দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় স্বার্থান্বেষী মহল তাঁকে সভাপতি হওয়া থেকে বিরত রাখতে এবং সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে। ওই সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও বক্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান।

লিখিত বক্তব্যে ইকবাল হোসেন দাবি করেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

তিনি বলেন, ২৬ আগস্ট অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে চাঁদা আদায় এবং আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত সম্পর্ক থাকার অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

ইকবাল হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে উত্থাপিত প্রতিটি অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। প্রয়োজনে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও দাবি করেন, রাজনৈতিক জীবনে দলের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দলীয় প্রয়োজনে বাড়ির বাইরে থেকেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করেছেন। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে এবার তিনি বিদ্যালয়টির সভাপতি পদে প্রার্থী হয়েছেন উল্লেখ করে ইকবাল হোসেন বলেন, তাঁর প্রার্থিতাকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তাঁর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, গত ২৬ আগস্টের সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁকে ও তাঁর সম্মানহানি করার অপচেষ্টা চালানো হয়েছে। পাশাপাশি সংসদ সদস্য মাহমুদা হাবীবার নামেও কিছু বক্তব্য দেওয়া হয়েছে, যারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এ সময় নিজের বিরুদ্ধে প্রকাশিত ও প্রচারিত সব মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান ইকবাল হোসেন প্রাং।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক বয়েন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান।

এ সময় রাফাতুল্লাহ উল্লাহ, আশরাফ প্রামানিক, মফিজুল ইসলাম, মজিবুর রহমান, মাসুদ রানা, মতিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ