চারঘাটে বড়াল সৌর বিদ্যুৎ পরিবার বিক্রয় ও সেবা কেন্দ্রের উদ্বোধন
‘বিদ্যুতের ওপর চাপ কমায়, ঘরে ঘরে সৌরবিদ্যুৎ লাগাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বড়াল সৌর বিদ্যুৎ পরিবার বিক্রয় ও সেবা কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার অনুপমপুর গ্রামের হাসান আলীর বাড়িতে সৌরবিদ্যুৎ সংযোগ ও স্থাপন কাজের উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বড়াল মানবিক উন্নয়ন সংস্থা, মিয়াপুর, চারঘাট, রাজশাহীর উদ্যোগে ‘বড়াল সৌর বিদ্যুৎ পরিবার বিক্রয় ও সেবা কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর রাজশা-১১৭৩/২২। পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং ঘরে ঘরে সৌরবিদ্যুতের সংযোগ স্থাপনের মাধ্যমে বিদ্যুতের ওপর চাপ কমানোই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াল মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আখতার হোসেন, দারিদ্র্য কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. জিল্লুর রহমান, টেকনিশিয়ান সাহাদত হোসেন এবং চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি। ঘরে ঘরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যয়ও সাশ্রয় করা সম্ভব। এজন্য সৌরবিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বড়াল সৌর বিদ্যুৎ পরিবার বিক্রয় ও সেবা কেন্দ্র থেকে সৌরবিদ্যুৎ স্থাপন, সংযোগ ও সংশ্লিষ্ট সেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
সেবা ও তথ্যের জন্য যোগাযোগ: বড়াল মানবিক উন্নয়ন সংস্থা, মিয়াপুর, চারঘাট, রাজশাহী। মোবাইল: ০১৭৩১-২৮৬১২১।
