রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:৫৩ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২


প্রথম পাতা ডেস্ক,

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রশিক্ষক এবং অন্যজন প্রশিক্ষণার্থী পাইলট।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় অনুযায়ী কানপুরের কাটরি এলাকার নাথুপুরওয়া গ্রামের গঙ্গা ব্যারাজের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, নিহত প্রশিক্ষক শচীন ভাটিয়া গুজরাটের বাসিন্দা। অপর নিহত প্রশিক্ষণার্থী পাইলট অভিষেক পুজারি কর্ণাটকের বাসিন্দা। কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণকেন্দ্র থেকে বিমানটি উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ শেষে ফেরার পথে সেটি বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুই ইঞ্জিনবিশিষ্ট টেকনাম মডেলের বিমানটি ২০২৩ সালে প্রশিক্ষণের কাজে ওই উড্ডয়ন প্রশিক্ষণকেন্দ্রে আনা হয়েছিল। প্রশিক্ষক শচীন ভাটিয়ার প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মাঠজুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদফতরকে জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংস্থাটির পক্ষ থেকে কারিগরি তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ