রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:৫৬ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি


প্রথম পাতা ডেস্ক,

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কারাগার থেকে পুলিশের নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে বের হন দীপু মনি। পরে তিনি রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাবলয় তাঁর সঙ্গে থাকবে।

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির সঙ্গে তাঁর মেয়ে তানি দিপাবলি দেখা করেন। পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তবে আবেদন পর্যালোচনা করে ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সল জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তাঁর প্রয়াত স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

আইনজীবী জানান, কলাবাগানের ওই বাড়িতেই দীপু মনির সঙ্গে তাঁর স্বামী তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ