রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০২:০১ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!

রাজশাহীতে যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


প্রথম পাতা ডেস্ক,

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদকের অপতৎপরতার অভিযোগ তুলে তাঁকে দল থেকে স্থায়ী বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় নগরীর লক্ষ্মীপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে নাজির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অপতৎপরতা চালিয়ে আসছেন। তাঁর কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, নাজির হোসেন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সম্প্রতি সন্ত্রাসী হামলার শিকার হন সমাজসেবক, স্থানীয় ব্যবসায়ী এবং রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাজু আহমেদ। এ ঘটনায় তাঁরা জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাজশাহীতে যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মানববন্ধন থেকে নাজির হোসেনকে যুবদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় প্রশাসনের কাছে।

কর্মসূচিতে ৬ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো বক্তাদের বক্তব্য ও দাবির ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত নাজির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ