রাজশাহী, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ০১:৫৭ দুপুর
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ট্রেন্ড
  8. ভিডিও সংবাদ
  9. রাজনীতি
  10. রাজশাহী
  11. সর্বশেষ
Link Copied!
রাজশাহীতে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা


প্রথম পাতা ডেস্ক,

রাজশাহীতে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক কলেজছাত্রকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহীন আলী শাহ মাখদুম থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের আগে শাহ মাখদুম থানা মোড়ে একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে টাকা লেনদেন করতে যান রাজশাহী কলেজের ছাত্র ও রাজশাহী রুকইয়াহ অ্যান্ড হিজামা সেন্টারের পরিচালক মো. শাহীন আলী। সেখানে তিনি দেখতে পান, কয়েকজন যুবক এক বৃদ্ধকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। অভিযোগ রয়েছে, ওই বৃদ্ধের কাছ থেকে বিকাশে পাঠানো ৩০ হাজার টাকা অভিযুক্তদের দিতে বাধ্য করা হচ্ছিল।

এ সময় শাহীন ঘটনাটির প্রতিবাদ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করলে অভিযুক্তরা তার ফোন ছিনিয়ে নিয়ে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সুস্থ হওয়ার পর গত মঙ্গলবার (৭ জুলাই) শাহীন শাহ মাখদুম থানায় মামলা দায়ের করেন। মামলায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি শাকিল মন্ডল (আহাদ), যুবদল কর্মী মো. পলাশ, ছাত্রদল কর্মী মো. আজিজুল ইসলাম এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর-০৫।

রাজশাহীতে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

ভুক্তভোগী শাহীন আলী বলেন, “অন্যায়ের প্রতিবাদ করাই আমার অপরাধ। এক বৃদ্ধের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছিল। একজন সচেতন নাগরিক হিসেবে আমি প্রতিবাদ করেছি। এর জেরে আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এদিকে চাঁদাবাজির শিকার দুলাল মন্ডল দাবি করেন, তাকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে মেয়ের মাধ্যমে বিকাশে টাকা এনে দিতে বাধ্য করা হয়। অভিযুক্তরা তার জাতীয় পরিচয়পত্রের ছবিও রেখে দেয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত শাকিল মন্ডল আহাদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

শাহ মাখদুম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলীম বলেন, প্রাথমিক তদন্তে মারধরের ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও চাঁদাবাজির অভিযোগের সত্যতা তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। এতে করে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে এবং অন্যায়ের প্রতি প্রতিবাদ করা সহজ হবে। এছাড়াও, পুলিশকে এই ধরনের ঘটনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
প্রচ্ছদ রাজশাহী ভিডিও সংবাদ সব বিভাগ